নিজস্ব প্রতিবেদক
এমসি কলেজের ঘটনায় কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
সিলেটের এমসি কলেজের ঘটনায় যারাই জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ (সোমবার) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর কন্যা ‘শেখ হাসিনার শুভ জন্মদিন’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করার দরকার তাই করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের এমসি কলেজের ঘটনায় যারাই জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো যারা বাকি আছে তাদের ধরতে প্রশাসন তৎপর আছে। কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেকেও সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা দেখতে চাই। সেক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করা হচ্ছে। তাই কোনো জায়গায় আমরা অন্যায় দেখলেই সাথে সাথে সেখানে ব্যবস্থা নিচ্ছি। কাউকে ছাড় দেয়া হচ্ছে না।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন , কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, সাবেক সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুসহ কৃষক লীগের নেতাকর্মীরা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























