ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২০

‘সব প্রবাসীদের ফেরত যাওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে সৌদি’

ফাইল ছবি

ফাইল ছবি

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সৌদি আরবে যাওয়া নিয়ে যে সংকট তৈরি হয়েছে সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। ওনারা (সৌদি কর্তৃপক্ষ) ফ্লাইট বাড়ানোর আশ্বাস দিয়েছেন, যাতে সবাই যেতে পারে।

সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 
 
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিদেশে কর্মসংস্থান ও যারা বিদেশে গেছেন তাদের কীভাবে আরো ভালোভাবে কাজের সুযোগ করে দেয়া যায় বা কীভাবে আরো দেশে কাজের ক্ষেত্র তৈরি করা যায় সে বিষয়ে আগামী মন্ত্রিসভা বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 
 
মন্ত্রিপরিষদ সচিব জানান, পররাষ্ট্রমন্ত্রী সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আরো বেশি করে বিমান বা সৌদিয়ার ফ্লাইট অ্যালাও করার জন্য কথা বলেছেন। আকামার ২৪ দিনের সময় আরো বাড়ানোর কথাও বলেছেন।
 
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৯ সালে সাত লাখ ১৫৯ জনের বিদেশে কর্মসংস্থান হয়, টার্গেট ছিলো সাত লাখ এক হাজার। ২০২০ সালে টার্গেট ছিল সাড়ে সাত লাখ। কোভিড-১৯ এর কারণে গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এক লাখ ৮১ হাজার ২৭৩ জনের বিদেশে কর্মসংস্থান হয়েছে। গত বছর এই সময় পর্যন্ত চার লাখ ছয় হাজার ৯৬২ জন।
 
তিনি জানান, রেমিট্যান্স ২০১৯-২০ অর্থবছরে রেকর্ড ১৮ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাওয়া যায়। যেটা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি। আমরা কোভিডের কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, কিন্তু এটা অনেক বেশি হয়ে গেছে, এটা একটা ভালো দিক।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়