নিজস্ব প্রতিবেদক
দেশে প্রতি দশ লাখে করোনায় ৩০ জনের মৃত্যু
ফাইল ছবি
বাংলাদেশে মোট জনসংখ্যার প্রতি দশ লাখ মানুষের মধ্যে ২ হাজার ২১৫ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থতার হার ১৬০৭ জন, আর মৃত্যুর সংখ্যা ৩০ জন।
মঙ্গলবার পর্যন্ত রোগী শনাক্তের হার অনুযায়ী এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১,৪৮৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার অনুযায়ী, মোট জনসংখ্যার প্রতি দশ লাখ মানুষের মধ্যে ২ হাজার ২১৫ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে প্রতি ১০ লাখের মধ্যে ১৬০৭ জন।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৬২৫ জন।
বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৫১ জনের।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১ দশমিক ৫৬ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮ দশমিক ৭২ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























