নিজস্ব প্রতিবেদক
মিয়ানমার-পাকিস্তান থেকে এলো ১ লাখ ৭০ হাজার কেজি পেঁয়াজ
ফাইল ছবি
পাকিস্তান ও মিয়ানমার থেকে ১৭০ টন (১ লাখ ৭০ হাজার কেজি) পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে।
সোমবার ওই পেঁয়াজ বন্দর থেকে ছাড়ের অনুমতিপত্র পায়।
চট্টগ্রাম বন্দরের কোয়ারেন্টাইন স্টেশনের উপপরিচালক ড. আসাদুজ্জামান বুলবু বিষয়টি নিশ্চিত করেছেন।
আমদানিকৃত পেঁয়াজের মধ্যে মিয়ানমার থেকে ৫৪ টন এবং পাকিস্তান থেকে ১১৬ টন বন্দরে প্রবেশ করেছে।
এদিকে গত ৩ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে ১ লাখ ৫০ হাজার ৯৫৫ টন পেঁয়াজ আমদানির বিপরীতে ৩২৯টি আমদানির অনুমতিপত্র ইস্যু করেছে। এই পেঁয়াজ বিশ্বের ১২টি দেশ থেকে বাংলাদেশে আনা হবে।
এ বিষয়ে আসাদুজ্জামান বুলবুল বলেন, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে যে কোনো ধরনের বিলম্ব এড়াতে যত দ্রুত সম্ভব আমদানির অনুমতিপত্র (আইপি) এবং ছাড়ের অনুমতিপত্র (আরও) দেওয়া হচ্ছে।
এদিকে ভারতে পেঁয়াজের সংকটের কারণে সোমবার থেকে দেশটি বাংলাদেশে সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে। এর জের ধরে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম হঠাৎ করেই আকাশ ছোঁয়। দেশে আমদানিকৃত পেঁয়াজের ৯০ শতাংশই আসে ভারত থেকে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























