নিজস্ব প্রতিবেদক
নদী সমস্যার সমাধানে আগ্রহী ভারত: পররাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি
বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে তিস্তাসহ আরো ছয়টি নদীর পানি বণ্টন সমস্যার মীমাংসা চেয়েছে বাংলাদেশ। আর এ সমস্যা সমাধানে ভার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ (মঙ্গলবার) জেসিসি বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ড. মোমেন জানান, বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে তিস্তাসহ ছয়টি নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। এসব নদীর পানি বণ্টন সমস্যার মীমাংসা চেয়েছে বাংলাদেশ। ভারত এসব নদীর পানি বণ্টানের মীমাংসায় আগ্রহ দেখিয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেসিসি বৈঠক শুরু হয়। এক ঘণ্টা ধরে এ বৈঠক চলে। এবারের বৈঠকটি হয় ভার্চ্যুয়ালি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে এবারের ৬ষ্ঠ জেসিসি বৈঠকে দু’দেশের সহযোগিতার সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, ভারতের ক্রেডিট লাইন, প্রতিরক্ষা, কানেক্টিভিটি, নিরাপত্তা, সন্ত্রসাবাদ প্রতিরোধ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় বৈঠকে আলোচনা হয়।
দুই দেশের মধ্যে কখনোই ভার্চ্যুয়ালি জেসিসি বৈঠক হয়নি। তবে করোনা ভাইরাসের কারণে এই প্রথম জেসিসি বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হলো। জেসিসির পঞ্চম বৈঠক হয়েছিল দিল্লিতে। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে সেই বৈঠক হয়েছিল।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























