করোনার ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে তিন মিলিয়ন ডলার দেবে এডিবি
ফাইল ছবি
মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন কেনা ও সরবরাহের জন্য বাংলাদেশকে তিন মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
আজ (মঙ্গলবার) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে চুক্তি সই হয়েছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেছেন।
বিষয়টি নিয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, এ সহায়তা দেওয়ার ফলে আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। ভ্যাকসিন সংগ্রহ ও ব্যবহার করার জন্য বাংলাদেশ এ অনুদান ব্যবহার করবে। যদিও বাংলাদেশে কোভিড-১৯ নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও জনগণকে ভ্যাকসিন সরবরাহ করা হলে দেশের অর্থনৈতিক কার্যক্রম পুনরায় পুরোদমে শুরু করা যাবে।
তিনি আরো বলেন, করোনাভাইরাসে স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব কমাতে এ অনুদান গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























