ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২০

বিশেষায়িত হাসপাতাল হচ্ছে ৮ বিভাগে: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ৮ বিভাগে হৃদরোগ, কিডনি ও ক্যান্সার চিকিৎসায় ৩শ’ শয্যার বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার এক ওয়েবিনারের মাধ্যমে একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশীদ আলম এবং বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বর্ধন জাং রানা। 

সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ন্যাশনাল প্রফেসর ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের মধ্যে ১৫তলা বিশিষ্ট হাসপাতালগুলো চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে একনেকে আড়াই হাজার কোটি টাকার এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন দিয়েছেন।

সেমিনারে ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক বলেন, জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আসছে। কায়িক পরিশ্রম না করা, তামাক সেবন, সুষম খাবার না খাওয়াসহ নানা কারণে হৃদরোগের মতো অসংক্রামক ব্যাধির প্রকোপও বেড়ে যাচ্ছে। এর থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে করোনা থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়