ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ৩০ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল চুক্তি সই

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি (এয়ার ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার সচিবালয়ে এ চুক্তি সাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ। 

তিনি বলেন, বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে আজ আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার জানিয়েছিলেন, ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সরাসরি উড়োজাহাজ যেত। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি অস্থায়ী অনুমতিপত্রের ভিত্তিতে এই উড়োজাহাজ চলত। ২০০৬ সালে সরাসরি উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এয়ার ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট’ স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয় ২০১৩ সালে। ২০১৫ সালে এই চুক্তি স্বাক্ষরে মন্ত্রিসভা অনুমোদন দেয়। 

অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার জানান, এই চুক্তির অর্থ এই নয় যে চুক্তির পরদিন থেকেই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু হবে। এর জন্য সময় লাগবে। বিশেষ করে বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন অ্যাসোসিয়েশনের শর্ত অনুযায়ী ক্যাটাগরি-১ উন্নীত হওয়ার বিষয়টি এখানে আছে। তবে এই চুক্তি ক্যাটাগরি-১-এ উন্নীত হওয়ার ক্ষেত্রেও একটি অগ্রগতি বলা যেতে পারে। কারণ, এই প্রথম বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে উড়োজাহাজ চলাচলে স্থায়ী দলিল তৈরি হচ্ছে এই চুক্তির মাধ্যমে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়