নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২০
আইসিইউতে এমপি আবুল হাসনাত আবদুল্লাহ
আবুল হাসানাত আবদুল্লাহ
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।
বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে ভেন্টিলেশনে আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মো. খায়রুল বাশার।
তিনি জানান, মঙ্গলবার বিকেলের পর থেকে এমপির শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন স্যাচুরেশন নব্বইয়ের নিচে নেমে আসলে হাসপাতালে ভর্তি করা হয়।
সপ্তম সংসদের প্রধান হুইপ ছিলেন হাসনাত আবদুল্লাহ। বরিশাল জেলা আওয়ামী লীগের এই সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। বর্তমানে তিনি মন্ত্রীর মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত জুন মাসে হাসনাত আবদুল্লাহর স্ত্রী শাহানা আরার মৃত্যু হয়। তাদের বড় ছেলে সেরেনিয়াবাত সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























