নিজস্ব প্রতিবেদক
ডিআইজি মিজানসহ ৪ জনের মামলার শুনানি ২০ অক্টোবর
মিজানুর রহমান- ফাইল ছবি
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনের মামলায় বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানসহ চারজনের মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ২০ অক্টোবর ধার্য করেছে আদালত।
বুধবার মামলাটি চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আসামিপক্ষের আইনজীবীরা চার্জ শুনানি পেছানোর আবেদন করেন।
ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির জন্য এদিন ঠিক করেন।
অন্য আসামিরা হলেন- ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্মা রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। মামলায় ডিআইজি মিজান এবং মাহমুদুল হাসান কারাগারে আছেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়।
ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্মা রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক রয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে গত ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
মামলার পর আত্মগোপনে থাকা ডিআইজি মিজান গত ১ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন করলে তা নাকচ হয় এবং তাকে পুলিশে সোপর্দ করেন। গত ২ জুলাই আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার ভাগ্নে মাহমুদুল হাসান ৪ জুলাই একই আদালতে আত্মসমর্পণ করেন।
আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এ চার্জশিট দাখিল করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























