ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২০

আজ জাতীয় কন্যা শিশু দিবস

সংগৃহীত

সংগৃহীত

আজ বুধবার জাতীয় কন্যা শিশু দিবস। বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে দিবসটি পালিত হচ্ছে। কন্যা শিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে ইত্যাদি আহ্বান থাকবে বিভিন্ন আনুষ্ঠানিকতায়।

এবারে প্রতিপাদ্য ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’।  দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসনও দিবসটি পালন করে থাকে।

মহিলা বিষয়ক অধিদফতর দেশের প্রতিটি উপজেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি পালনের জন্য উপ-পরিচালকদের নির্দেশ দিয়েছে। 

পৃথিবীজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশে এবার দিবসটি পালন করা হচ্ছে ৩০ সেপ্টেম্বর।

মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এ দিবসের সূচনা হয়।

উল্লেখ্য, কানাডা প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের প্রস্তাব দেয়। পরে ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে জাতিসংঘের সাধারণ সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়। প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ছিলো ‘বাল্য বিবাহ বন্ধ করা।’

সরকারি তথ্যে জানা গেছে, এ বছর বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য: ‘শিশুর সঙ্গে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে’। বাংলাদেশে  জাতীয় কন্যা শিশু দিবসের প্রতিপদ্য ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’  

এদিকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিসহ দেশব্যাপী নানা ধরনের কর্মসূচি নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর সপ্তাহব্যাপী শিশুর সুরক্ষা, বিকাশ ও উন্নয়নের ক্ষেত্রে বিষয়ভিত্তিক কর্মসূচি অনলাইনে পালন করা হবে। চলমান কোভিড পরিস্থিতির কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শিশু অধিকার সপ্তাহের সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হবে।

এ ছাড়া জাতীয় কন্যা শিশু দিবস, জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথভাবে উদযাপিত হবে বুধবার ৩০ সেপ্টেম্বর। তবে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানের সঙ্গে সমন্বয়ক্রমে ঢাকায় জাতীয় কন্যা শিশু দিবস আগামী ৬ অক্টোবর উদযাপন করা হবে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়