নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী দীপু মনি বললেন
শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থাকবে এমন সিদ্ধান্ত নিতে চাই না
ফাইল ছবি
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি থাকবে এমন কোনো সিদ্ধান্ত নিতে চাই না।
তিনি বলেন, কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো তা নিয়ে আমরা বৈঠক করছি। তবে এমন কোনো সিদ্ধান্ত নিতে চাই না, যাতে খোলার পরে কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে তখন বলা হবে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে বলে এটা হয়েছে। তবে আমরা আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবন এবং স্বাস্থ্যঝুঁকির বিষয় নিয়েই ভাবছি।
বুধবার এক ভার্চুয়াল মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. দীপু মনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক যুক্ত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিটা অনিশ্চিত। আমরা চাইছি দ্রুতই যেন স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারি। শিক্ষার্থীরা একেবারে পড়াশোনার মধ্যে যে নেই, তা নয়; তারা পড়াশোনার মধ্যেই আছেন। বিভিন্ন পরীক্ষা নিয়ে এখন কিছু বলবো না। আমাদের আরেকটি সভা আছে। সেই সভার পর বলবো। তবে আমরা নানা রকম অপশন নিয়ে ভাবছি।
মন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীসহ সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি দেখছি। পাশাপাশি যেন শিক্ষাজীবনও বিপর্যস্ত না হয়, সেটা নিয়েও ভাবছি।
এ সময় সাংবাদিকদের মতামতও জানতে চান শিক্ষামন্ত্রী। কয়েকজন সাংবাদিক বলেন, করোনার এ সংক্রমণের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রয়োজন নেই।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























