নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ‘পর্যটন ভবন’ উদ্বোধন করবেন বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বাপক) নবনির্মিত প্রধান কার্যালয় ‘পর্যটন ভবন’ আগামীকাল বৃহস্পতিবার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। আগামীকাল এ ঐতিহাসিক কর্পোরেশনের এ স্থায়ী প্রধান কার্যালয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আজ (বুধবার) বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা জিয়াউল হক হাওলাদার এ তথ্য জানান।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর স্থায়ী কার্যালয় ‘পর্যটন ভবন’ নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী গত ২০১০ সালে আগারগাঁও প্রশাসনিক এলাকায় প্রয়োজনীয় জমি সংগ্রহের সদয় নির্দেশনা দেন। সে আলোকে ২০১১ সালের ১৭ আগস্ট আগারগাঁও প্রশাসনিক এলাকায় ৩৪ কাঠা জমি বরাদ্দ দেয়া হয়। জমিটি অধিকতর নীচু হওয়ায় এর পরিবর্তে ২০১৪ সালের নভেম্বর ই-৫ সি/১ আগারগাঁও, শেরে বাংলানগর, প্রশাসনিক এলাকায় ২০ কাঠা জমি সংস্থার নিজস্ব তহবিল থেকে এক কোটি এক লাখ একাশি হাজার ৮১৮ টাকা মূল্যে গণপূর্ত থেকে বরাদ্দ পাওয়া যায়।
ওই জমিতে আগারগাঁও শেরে বাংলা নগরে পর্যটন ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পটি এডিপি অর্থায়নে বাস্তবায়নের লক্ষ্যে ২০১৭ সালের ৯ আগস্ট প্রধানমন্ত্রী একনেকে সানুগ্রহ অনুমোদন দেন। প্রকল্প ব্যয় ৭৯.০১২৫ কোটি টাকা। এ ব্যয়ের মধ্যে বাপক এর নিজস্ব অর্থায়ন ৭.৯০ কোটি টাকা।
বাপক এর পর্যটন ভবন প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদকাল ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। গত ২০২০ সালের ৩০ জুন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর আধুনিক দৃষ্টিনন্দন প্রধান কার্যালয় ভবন নির্মাণ কাজ সমাপ্ত হয়।
এতে বাপক এর কর্মকর্তা/কর্মচারীদের জন্য স্বাচ্ছন্দে সুন্দর ও মনোরম পরিবেশে দাপ্তরিক কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আধুনিক স্থাপত্যশৈলী ১৩তলা বিশিষ্ট প্রধান কার্যালয় ভবনটি উপহার দেওয়ায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
শুভ উদ্বোধনকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























