ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ৩০ সেপ্টেম্বর ২০২০

কুয়েতের আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক 

ফাইল ছবি

ফাইল ছবি

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ এর মৃত্যুতে আগামীকাল বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। 

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ-এর মৃত্যুতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। 

এতে আরো বলা হয়েছে, এ উপলক্ষ্যে আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 

এছাড়া বৃহস্পতিবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। 

অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থানার আয়োজন করা হবে।

এর আগে মঙ্গলবার ৯১ বছর বয়সে মারা যান কুয়েতের আমির। অসুস্থ হয়ে কুয়েতের হাসপাতালে কিছুদিন ভর্তি থাকার পর গত জুলাইয়ে উন্নত চিকিৎসার জন্য শেখ সাবাহ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই হাসপাতালে তার মৃত্যু হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়