ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২০

প্রবাসী কল্যাণ মন্ত্রী জানালেন

যারা সৌদি যেতে পারবেন না তাদের জন্য বিকল্প খুঁজছে সরকার

ফাইল ছবি

ফাইল ছবি

যে সব প্রবাসীরা সৌদি আরবে যেতে পারছেন না তাদের জন্য বিকল্প উপায় খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। 

আজ (বুধবার) উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

তিনি বলেন, আকামা, ভিসা এগুলো সব নিয়ে সৌদি আরবের সঙ্গে আলাপ হয়েছে। আলাপের রেজাল্টটি এখনো পাইনি, এটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। 

তিনি বলেন, আশাবাদী থেকেও আমাদের মাথায় রাখতে হবে, হয়তো নাও হতে পারে। যদি না হয় তাহলে তার বিকল্প কি, সেটার প্লান আমাদের সাথে সাথে করে নিতে হয়।

এর আগে, একইদিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সৌদি আরব, কাতার ও ইউএইসহ মধ্যপ্রাচ্যের ১০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কর্মীদের ভিসা, আকামা জটিলতাসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে বসেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়