নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২০
করোনামুক্ত হলেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
করোনামুক্ত হয়ে সেরে উঠলেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দ্বিতীয় ও তৃতীয় দফার পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার নৌপ্রতিমন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর আমার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল। এরপর ২২ সেপ্টেম্বর আবার পরীক্ষা করালে রেজাল্ট নেগেটিভ আসে। এরপর আবার পরীক্ষা করায়। আজ রেজাল্ট নেগেটিভ এসেছে।
গত ১৫ সেপ্টেম্বর করোনা পজেটিভ হওয়ায় সরকারি বাসভবনে হোম আইসোলেশনে ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ দিনাজপুর-২ থেকে টানা তিনবারের এমপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























