ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ১ অক্টোবর ২০২০

আজ থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটে বিমানের ফ্লাইট চালু

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে র্দীঘ ৬ মাস বন্ধের পর আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড প্রতি বৃহস্পতিবার ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা শিডিউল ফ্লাইট পরিচালনা করবে।

বিমানের মোবাইল অ্যাপ, ওয়েব সাইট www.biman-airlines.com, ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকিট ক্রয় করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়