ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৬, ১ অক্টোবর ২০২০

‘সঠিক সময়ে ভ্যাকসিন পেতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে’

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,  সঠিক সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানিয়েছেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয় থেকে নিয়ে একেবারে মাঠপর্যায় পর্যন্ত সব ব্যক্তিরা কাজ করে গেছেন। ফলে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের দেশে মৃত্যুর হার অন্য দেশের তুলনায় কম। সংক্রমণের হারও ১০/১১-তে নেমে এসেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই, কোভিড থেকে বাংলাদেশসহ গোটা বিশ্ব মুক্তি পাবে। সে জন্য ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি যেন সঠিক সময়ে ভ্যাকসিন পাই।

তিনি আরো বলেন, করোনায় আমরা অন্যান্য কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সব কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যাচ্ছি। গত সাত মাস আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দিনরাত কাজ করেছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়