নিজস্ব প্রতিবেদক
‘ জাতির পিতার ফসল ভোগ করেছে অবৈধ ক্ষমতা দখলকারীরা’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অবৈধ ক্ষমতা দখলকারীরা ক্ষমতাকে পাকাপোক্ত করবার দিকে যতটা দৃষ্টি দেয়, দেশের মানুষের উন্নয়নের দিকে ততটা দৃষ্টি দেয় না। প্রথম কিছুদিন জাতির পিতা যে ফসল লাগিয়ে গিয়েছিলেন, যে গাছ লাগিয়ে গিয়েছিলেন, সেই ফসলেই তারা ভোগ করেছে কিন্তু এরপর বাংলাদেশ আর এগুতে পারেনি।’
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে গণভবন থেকে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর পান্থপথে পানি ভবন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মু্খে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ ও বিমানবন্দরের অভ্যন্তরস্থ ‘বঙ্গবন্ধু কর্নার’ বাংলাদেশ পর্যটন করপোরেশনের নবনির্মিত প্রধান কার্যালয় ‘পর্যটন ভবন’; এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। গণভবন প্রান্তে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্যসচিব আহমদ কায়কাউস।
প্রধানমন্ত্রী বলেন, ‘আকাশ এবং পানি দুটোই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানির অপর নাম হচ্ছে জীবন। আবার আকাশ পথে আমরা যাতায়াত করি। আকাশও আমাদের দরকার।’
স্বাধীনতার পর জাতির পিতার নেতৃত্বে পানি ব্যবস্থাপনার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘খুব অবাক লাগে যে একটা স্বাধীন দেশে এত দ্রুত সময়ে পদক্ষেপ নেওয়া, বিশ্বে বোধহয় আর কোনো নেতা কখনো করতে পারেনি। যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে গিয়েছিলেন।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























