ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১, ১ অক্টোবর ২০২০
আপডেট: ১৬:০৫, ১ অক্টোবর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৫০৮, মৃত্যু ২১

করোনাভাইরাস

করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় ১১,৪২০ টি নমুনা পরীক্ষা করে নতুন ১ হাজার ৫০৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। একই সময়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুবরণ করেছেন আরো ২১ জন।  

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্যমতে, দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন। এবং ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭২জনে।

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ৫৯১ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়