ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ১ অক্টোবর ২০২০
আপডেট: ১৭:১৯, ১ অক্টোবর ২০২০

শি জিনপিংকে অভিনন্দন জানিয়ে আবদুল হামিদের চিঠি

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার ঢাকাস্থ চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, চীনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-চীন চমৎকার সম্পর্ক উপভোগ করছে। আগামীতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে আরো গভীর ও শক্তিশালী সম্পর্ক হবে বলে প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শি জিনপিংয়ের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

চলতি বছর ১ অক্টোবর চীনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়