নিজস্ব প্রতিবেদক
চলতি বছর ডেঙ্গুতে প্রথম একজনের মৃত্যু
ফাইল ছবি
চলতি বছরে এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।
অধিদপ্তরের দেয়া তথ্যমতে, এদিন সকাল ৮টা পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে পাঁচ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর চিকিৎসাধীন পাঁচ ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং অন্য বিভাগে একজন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৫৭ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত দুইটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তবে আইইডিসিআর পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























