নিজস্ব প্রতিবেদক
করোনা প্রতিরোধে সক্ষম গ্লোবের ভ্যাকসিন
ফাইল ছবি
ফার্মাসিউটিক্যালস কোম্পানি গ্লোব বায়োটেকের তৈরি ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ (ডি৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএ ভিত্তিক) করোনা ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম।
দেশীয় গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি ‘ব্যানকোভিড’ (ডি৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএ ভিত্তিক) ভ্যাকসিন (টিকা) করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম বলে জানিয়েছে মার্কিন মেডিক্যাল জার্নাল বায়োআর্কাইভ।
মার্কিন মেডিক্যাল জার্নাল বায়োআর্কাইভ বুধবার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে। বৃহস্পতিবার গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদও বিষয়টি নিশ্চিত করেন।
আগামী রোববার সকাল ১১টায় গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের নিয়ন্ত্রিত প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন ও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির তেজগাঁওয়ের কর্পোরেট অফিসে এ সংবাদ সম্মেলন হবে।
দেশীয় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক লিমিটেড।
এই ভ্যাকসিনের এনিম্যাল ট্রায়াল সম্প্রতি শেষ হয়েছে। এরপর বিএমআরসির কাছে হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করা হবে বলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























