নিজস্ব প্রতিবেদক
আজ সৌদির টিকেট পাচ্ছেন ২০০ প্রবাসী
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের মধ্যে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিট ইস্যু শুরু হয়েছে। আজ ২০০ জন প্রবাসী টিকিট পাচ্ছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের টিকিট ইস্যু শুরু হয়। সি-১ থেকে ২০০ পর্যন্ত টোকেনধারীরা এ টিকিট পাবেন। টোকেনধারীরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
তবে যারা সৌদি এয়ারলাইন্সের রিটার্ন টিকিট করে দেশে এসে করোনাভাইরাসের কারণে আটকা পড়েছিলেন, শুধু তারাই এই টিকিট পাবেন।
সৌদি আরবের ফ্লাইট ও টিকিট নিয়ে সংকট এরই মধ্যে অনেকটাই কেটেছে। এরপরও ফ্লাইট ও টিকিট সীমিত হওয়ায় প্রতিদিন শত শত সৌদি প্রবাসী সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ কার্যালয়ে ভিড় করছেন। তবে ফ্লাইট বাড়ানোসহ নানা পদক্ষেপের কারণে প্রবাসীদের অনেকেই এখন সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























