ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ২ অক্টোবর ২০২০

বাহাউদ্দিন নাছিমের মায়ের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা কাজী নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় পরিবেশ মন্ত্রী জানান, একজন শিক্ষানুরাগী ও রত্নগর্ভা মা নুরজাহান বেগমের মৃত্যুতে দেশ একজন জনদরদী ও মমতাময়ী আদর্শ মাকে হারালো।

উল্লেখ্য, আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মাতা কাজী নুরজাহান বেগম (৮১) আজ সকাল ৭টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়