ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ২ অক্টোবর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩৯৬, মৃত্যু ৩৩

করোনাভাইরাস

করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় ১০৮ টি ল্যাবে ১১,১৭৬ টি নমুনা পরীক্ষা করে নতুন ১ হাজার ৩৯৬ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সেই সময়ে ভাইরাসটির সংক্রমণে সারাদেশে মৃত্যুবরণ করেছেন আরো ৩৩ জন।     

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। এবং ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৫ জনে।

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ৫৪৯ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৬ ও নারী পাঁচজন। তাদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়