নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৫, ২ অক্টোবর ২০২০
চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল
চোখের ফলোআপ চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা হন।
বাসস জানায়, গত জুলাই মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার উদ্দেশে লন্ডন গিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়ে।
আগামী ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























