নিজস্ব প্রতিবেদক
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানও প্রণোদনার ঋণ পাবে
ফাইল ছবি
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্কের বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানও সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পাবে। করোনায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়াতে এ সুবিধা দিলো কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, রফতানি বাণিজ্যে জড়িত দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ওইসব প্রতিষ্ঠানের উৎপাদন ও কর্মসংস্থান অব্যাহত রাখার লক্ষ্যে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়নাধীন আর্থিক প্রণোদনা প্যাকেজের সুবিধাগুলো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এলাকায় অবস্থিত ‘এ’, ‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রণোদনার অর্থ বেজা, বেপজা, হাই-টেক পার্কে অবস্থিত ‘এ’ টাইপ শিল্প প্রতিষ্ঠানের ঋণ হিসাবে জমার নিমিত্তে সাধারণ প্রাধিকার জ্ঞাপন করা হলো।
প্রসঙ্গত, মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজে ঘোষণা করেছে সরকার।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























