ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ৩ অক্টোবর ২০২০

‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পরমাণু অস্ত্র নিরোধ করতে হবে’

ফাইল ছবি

ফাইল ছবি

টেকসই উন্নয়নের লক্ষ্যে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পরমাণু অস্ত্র নিরোধ করতে হবে।

জাতিসংঘের একটি প্লেনারি অধিবেশনে অংশ নিয়ে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নিরোধ দিবস উপলক্ষে আয়োজিত ওই অধিবেশনে বক্তব্য রাখেন ড. মোমেন।  এ সময় পরমাণু অস্ত্র নিরোধে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। 

এসব সুপারিশের মধ্যে রয়েছে- পরমাণু অস্ত্র ফ্রি জোন প্রতিষ্ঠা, মানব কল্যাণে পরমাণু প্রযুক্তি ব্যবহার, সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাছে পরমাণু অস্ত্র যেন কোনোভাবেই না যায়- সেই পদক্ষেপ গ্রহণ ও পরমাণু অস্ত্র নিরোধে জনসচেতনতা গড়ে তোলা।

প্রসঙ্গত, বাংলাদেশ ২০১৯ সালে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে সই করে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়