নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৫৭, ৩ অক্টোবর ২০২০
আহমেদ শফীর স্থলাভিষিক্ত হলেন মাওলানা মাহমুদুল হাসান
ফাইল ছবি
যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম ও গুলশান আজাদ মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসানকে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
আজ (শনিবার) রাজধানীর কাজলায় বেফাকের মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বোর্ডের সদস্যরা লিখিতভাবে মতামত প্রদান করেন। বেফাকের কর্মকর্তা মাওলানা মুসলেহ উদ্দিন রাজু এ তথ্য জানান।
মাওলানা মুসলেহ উদ্দিন রাজু বলেন, মজলিসে আমেলার সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান।
বেফাকের সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বেফাকের সদস্যরা লিখিত মতামত প্রদান করেন। বিকাল ৩টায় এ প্রতিবেদন লেখার সময় মতামত প্রদানের কার্যক্রমে বিরতি চলছে। পরবর্তীতে মহাসচিব পদের জন্য লিখিত মতামত পেশ করবেন বেফাকের সদস্যরা।
উল্লেখ্য, যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সরকারপন্থী হিসেবে কওমি ঘরানায় পরিচিত। তিনি মজলিসে দাওয়াতুল হক নামে একটি আধ্যাত্মিক সংগঠনের আমির। গত ১৮ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফীর মৃত্যুতে বেফাকের চেয়ারম্যান পদটি শূন্য হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























