নিজস্ব প্রতিবেদক
‘চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে’
ফাইল ছবি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশকে ভবিষ্যতে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এ সকল চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে।
শনিবার সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সিনিয়র সচিব ও সচিবদের অংশগ্রহণে এক ‘পলিসি ডায়লগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী দুই দশক বাংলাদেশ খুব দ্রুত বিভিন্ন পরিবর্তনের সম্মুখীন হবে। শিল্প-বাণিজ্য, কৃষি, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। সব ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তাই সেই সব চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে টিকে থাকতে হলে এখন থেকেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্যগুলো অর্জনের জন্য উন্নত মানের নীতি প্রণয়ন ও তা যথাযথভাবে বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকার তার নির্ধারিত লক্ষ্য কতটুকু অর্জন করতে পারবে তার অনেকটাই নির্ভর করে সরকারি কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতার উপর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দক্ষ মানবসম্পদ তৈরি করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা তার সুফলও পাচ্ছি। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে আরো দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটি উন্নত রাষ্ট্রে উন্নত সুযোগ-সুবিধা নিয়ে বসবাস করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ লক্ষ্য অর্জনে সকলকে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. রকিব হোসেন, এনডিসি। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া।
এছাড়াও সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলম, সাবেক সচিব ড. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক ড. মোহাম্মদ তারেক আলোচনায় অংশগ্রহণ করেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























