নিজস্ব প্রতিবেদক
দলকে শক্তিশালী করতে আওয়ামী লীগের ৮ বিভাগীয় টিম গঠন
ফাইল ছবি
দলকে আরো শক্তিশালী করতে কার্যনির্বাহী সদস্যদের সমন্বয়ে ৮টি বিভাগীয় টিম গঠন করছে আওয়ামী লীগ।
আজ (শনিবার) গণভবনে আওয়ামী লীগের কার্যনিবাহী সংসদের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিং করে এসব কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ৮টি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সমন্বয় টিম গঠন করা হয়েছে।
বিভাগ গুলো হলো- ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম। এ সকল প্রতিটি বিভাগের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে টিমগুলো গঠন করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে সে দিকে সকলকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন। হাসিনার নেতৃত্বে সেই লক্ষ্য অর্জনে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, সভাপতি, সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে মাই ম্যান (নিজস্ব বলয় সৃষ্টির জন্য) কমিটি গঠন করা যাবে না।
কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন ও পরীক্ষিত নেতাদের কমিটিতে রাখারও আহ্বান করেন ওবায়দুল কাদের।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























