ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩১, ৩ অক্টোবর ২০২০
আপডেট: ২২:২২, ৩ অক্টোবর ২০২০

দেশে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৮ হাজার ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনায় এখন পর্যন্ত ৩ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে রয়েছেন অনেক স্বাস্থ্যকর্মী। এরই মধ্যে সেই সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। তবে অনেকেই সুস্থ হয়ে আবার কাজে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দেশের মোট ৮ হাজার ৪২ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুই হাজার ৮২৬ জন চিকিৎসক, এক হাজার ৯৫৭ জন নার্স ও তিন হাজার ২৫৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯৩ জন স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ আজ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন মারা গেছেন।

ডা. মুহাম্মদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়