ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ৪ অক্টোবর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১১২৫, মৃত্যু ২৩

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ৯,৮৫৯ টি নমুনা পরীক্ষা করে নতুন ১ হাজার ১২৫ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সেই সময়ে ভাইরাসটির সংক্রমণে সারাদেশে মৃত্যুবরণ করেছেন আরো ২৩ জন।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন। এবং ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৮ জনে। 

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ৫৮৭ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জনে দাঁড়িয়েছে।

আইনিউজ/এসডিপি   

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়