নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪৩, ৪ অক্টোবর ২০২০
সোমবার থেকে শিশু অধিকার সপ্তাহ শুরু
ফাইল ছবি
আগামীকাল সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিশু দিবস। একই সঙ্গে সোমবার থেকে শুরু হচ্ছে শিশু অধিকার সপ্তাহ। এছাড়া মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হবে।
রোববার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার থেকে ১১ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশ করার অঙ্গীকার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানান।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর সমতা, ক্ষমতায়ন ও অগ্রগতি নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। করোনা মহামারিতে বিশ্বব্যাপী নারীর চাকরির সুরক্ষার আহ্বান নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে যে রোল মডেল সৃষ্টি করেছে এ ঘোষণার মাধ্যমে তা বিশ্বব্যাপী আরো ছড়িয়ে যাবে।
তিনি বলেন, বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য- ‘শিশুর সঙ্গে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’। আগামী ৬ অক্টোবর ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























