ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ৪ অক্টোবর ২০২০

নতুন ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী আসছেন কাল

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে আগামীকাল সোমবার দুপুরে ঢাকায় আসছেন বিক্রম কুমার দোরাইস্বামী। 

আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করার কথা রয়েছে। তিনি হবেন ঢাকায় ভারতের ১৭তম হাইকমিশনার।

বিক্রম দোরাইস্বামী ঢাকায় সদ্য বিদায়ী ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হবেন। 

রীভা গাঙ্গুলি দাশ গত শুক্রবার বাংলাদেশ ছেড়েছেন। তিনি শিগগিরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দেবেন।

উল্লেখ্য, বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র সার্ভিসের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তিনি দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস এবং বাংলাদেশ-মিয়ানমার ডিভিশনের যুগ্ম সচিব ছিলেন।

বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে আসছেন ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে। গত শনিবার তিনি ত্রিপুরার রাজধানী আগরতলায় রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কানেক্টিভিটি, বাণিজ্য ও মানুষে মানুষে যোগাযোগ বিষয়ে আলোচনা করেছেন।

ত্রিপুরার মূখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর হাইকমিশনার (মনোনীত) বিক্রম দোরাইস্বামী স্থানীয় সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শক্তিশালী ও আধুনিক ভারত লক্ষ্যের মূলে আছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো।

দোরাইস্বামী বলেন, ত্রিপুরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর প্রবেশ দ্বার। মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের মানুষ বলে পরিচিত এবং বাংলাদেশের সঙ্গে তার সুসম্পর্ক আছে। এ কারণে তিনি মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়