নিজস্ব প্রতিবেদক
করোনা থেকে বাংলাদেশ এখন অনেকটাই নিরাপদ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
করোনাভাইরাস থেকে বাংলাদেশ এখন অনেকটাই নিরাপদ বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
রোববার রাজধানীর শিশু হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত মার্চ মাসে কভিড যখন দেশে প্রথম চলে আসে, তখন নানা মানুষ নানারকম জল্পনা-কল্পনা শুরু করতে থাকে। তখন বলা হতো- বাংলাদেশে মানুষের লাশ রাস্তায় পড়ে থাকবে। লাখ লাখ মানুষ মারা যাবে। অথচ বাংলাদেশ কভিডে আক্রান্ত বিবেচনায় মৃত্যুহারে বিশ্বের সবচেয়ে কম দেশের কাতারেই রয়েছে।’
তিনি বলেন, ‘আক্রান্ত ও মৃত্যুতে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারত বা ইউরোপ-আমেরিকার থেকে অনেক ভালো অবস্থায় আছে। কভিডে বাংলাদেশ এখন অনেকটাই নিরাপদ। এসব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনা ও দেশের স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টার ফলে।’
ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে জাহিদ মালেক বলেন, ‘আজকের প্রতিটি সুস্থ শিশুই আগামী দিনের উজ্জ্বল বাংলাদেশের কান্ডারি হবে। আজকের শিশুকে টীকা দিলে সেই সন্তান ভবিষ্যতের সুস্থ ও মেধাবী সন্তান হবে। একইভাবে এই টিকা না দেওয়া হলে সন্তান নানা রোগে রোগাক্রান্ত হতে পারে।’
তিনি জানান, আজ থেকে ১৭ অক্টোবর দেশের সকল ইপিআই টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























