নিজস্ব প্রতিবেদক
সংস্কারকৃত সংসদ সদস্য ভবন উদ্বোধন করলেন স্পিকার
ফাইল ছবি
আধুনিক সব সুবিধা সংযোজন করা সংস্কারকৃত ১নং সংসদ সদস্য ভবন উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করেন তিনি।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবন পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও ডিজিটালাইজেশনের ব্যাপারে অত্যন্ত সচেতন। শত কর্মব্যস্ততার মাঝে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সংস্কারকৃত সংসদ সদস্য ভবন-১ বসবাসের জন্য অত্যন্ত চমকপ্রদ ও আধুনিক বলে উল্লেখ করে তিনি বলেন, সংস্কারকৃত ভবনটি বসবাসের অত্যন্ত উপযোগীই শুধু নয়, পানি সরবরাহ ব্যবস্থা, স্যনিটেশন ব্যবস্থাপনা ইত্যাদির আধুনিকায়নের মাধ্যমে এর গুণগত পরিবর্তন আনা হয়েছে।
ধারাবাহিকভাবে অবশিষ্ট সংসদ সদস্য ভবনগুলোকেও সংস্কার করা হবে বলে উল্লেখ করেন স্পিকার।
ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় সংস্কার কাজের সার্বিক বিষয়ে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তত্ত্বাবধান করায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপবৃন্দ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বক্তব্য রাখেন- সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মো. সাইফুজ্জামান এমপি, গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি, নাহিদ ইজাহার খান এমপি, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, কানিজ ফাতেমা এমপি, এনামুল হক এমপি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























