নিজস্ব প্রতিবেদক
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব আফজাল
মো. আফজাল হোসেন। ফাইল ছবি
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আফজাল হোসেন। তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
এতে বলা হয়েছে, মো. আফজাল হোসেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমানের স্থলাভিষিক্ত হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মো. নূর-উর-রহমান আগামী ৭ অক্টোবর থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। নিয়ম অনুযায়ী ৮ অক্টোবর থেকে আগামী বছরের ৭ অক্টোবর পর্যন্ত তিনি অবসরকালীন ছুটিতে থাকবেন। এ সময় বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা পাবেন তিনি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























