নিজস্ব প্রতিবেদক
সৌদি প্রবাসীদের স্বার্থে সিদ্ধান্ত শিথিল করলো সরকার
ফাইল ছবি
সৌদি আরবগামী যাত্রীদের দ্রুত ফেরত যাওয়ার স্বার্থে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত যাত্রী পরিবহনে কিছু বাধ্যবাধকতা শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, এখন সৌদি আরবগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি এবং বিজনেস ক্লাসের ১টি আসন ব্যতীত সব আসনে যাত্রী পরিবহণ করা যাবে।
এতে সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে আসন সংখ্যা বৃদ্ধির কারণে সে দেশে ফেরত যাওয়ার অনুমতিপ্রাপ্ত যাত্রীদের পরিবহনে অনিশ্চয়তা অনেকাংশেই দূর হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে উড়োজাহাজের আসন সংখ্যা বেশি থাকলেও কোভিড-১৯ এর কারণে ঢাকা থেকে সৌদি গমনকারী প্রশস্ত উড়োজাহাজে ২৬০ জন এবং অপ্রশস্ত উড়োজাহাজে ১৪০ জন যাত্রী পরিবহণ করার বাধ্যবাধকতা ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুরাতন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনোরকম চার্জ ব্যতীত আসন বরাদ্দ করছে। যাত্রী ব্যতীত অন্য সব এয়ারলাইন্স অফিসে না যাওয়ার বা ভিড় না করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে অনুরোধ এবং সবার সহযোগিতা কামনা করা হয়েছে বলেও জানানো হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























