নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৫, ৫ অক্টোবর ২০২০
রাঙ্গামাটিতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ফাইল ছবি
রাঙ্গামাটির রাজস্থলীতে গুলি করে জালাল উদ্দিন (২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন ওই এলাকার মৃত আইনুল হকের মেঝ ছেলে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বাজারপাড়ায় এসে জালালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























