ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ৫ অক্টোবর ২০২০

সরকার সবার জন্য আবাসন নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

সবার জন্য মানসম্মত আবাসন নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে সোমবার ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া, মন্ত্রণালয়ের বিভাগ ও জেলা দপ্তর প্রধানরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে।

ভিশন ২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ডেল্টা প্লান ২১০০ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতার সাথে জনসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়