নিজস্ব প্রতিবেদক
কাতারকে এলএনজি’র মূল্য পুনর্বিবেচনার অনুরোধ
সংগৃহীত ছবি
কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে প্রদত্ত এলএনজি’র মূল্য পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ (সোমবার) কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবির সঙ্গে অনলাইনে এক সৌজন্য সাক্ষাৎ করেন নসরুল হামিদ। এ সময় তিনি এই অনুরোধ করেন।
সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
কাতারকে অন্যতম বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে নসরুল হামিদ বলেন, কাতারের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরো বাড়ানো যেতে পারে। জ্বালানি খাতেও সহযোগিতার আরো অনেক ক্ষেত্র আছে, যা অন্বেষণ করতে পারলে উভয় দেশই লাভবান হবে।
কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বলেন, কাতার এলএনজিসহ জ্বালানির অন্যান্য উপখাতে বাংলাদেশে কাজ করতে চায়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























