ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ৫ অক্টোবর ২০২০

বাংলাদেশকে করোনার চিকিৎসা সামগ্রী দিলো সৌদি আরব

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশকে করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসা সামগ্রী উপহার হিসেবে দিয়েছে সৌদি আরব সরকার।
 
আজ (সোমবার) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব সরকারের চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। 

চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে, দুই লাখ পিস কেএন৯৫ মাস্ক, দুই লাখ সার্জিক্যাল মাস্ক, ১৫ হাজার প্রটেক্টিভ কভারঅল ও ৬৫ হাজার সার্জিক্যাল গাউন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কারী অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমান সরকারের পক্ষ থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন।

সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়াহইয়া বিন আব্দুর রহমান আল- কারনি, ধর্ম বিষয়ক অ্যাটাশে আহমাদ আল-হামদি ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ফাত্তাহ আল-গারবি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়