নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৫, ৬ অক্টোবর ২০২০
অপরাধী যত বড় নেতাই হোক তাকে বিচারের আওতায় আনা হবে
ফাইল ছবি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণ এক ধরনের সন্ত্রাস। ধর্ষণ, হত্যার সঙ্গে জড়িত কোনো অপরাধীকে সরকার কখনো ন্যূনতম ছাড় দেয়নি। ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করলে বিচার বাধাগ্রস্ত হতে পারে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্পাদকমণ্ডলীর সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে চিহ্নিত সন্ত্রাসী যাতে দলে স্থান না পায় সেদিকে সতর্ক থাকতে হবে।
ওবায়দুল কাদের বলেন, অপরাধী যত বড় নেতাই হোক তাকে বিচারের আওতায় আনা হবে। সরকার স্বঃপ্রণোদিত হয়ে সব অপরাধের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করেছে। কারও প্রতি সরকার পক্ষপাত দেখায়নি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























