ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৩, ৬ অক্টোবর ২০২০

পিতা-মাতার ভরণপোষণ বিধিমালা অক্টোবরের মধ্যে চূড়ান্ত করার নির্দেশ

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি অক্টোবর মাসের মধ্যে দীর্ঘদিন ঝুলে থাকা পিতা-মাতার ভরণপোষণ বিধিমালা চূড়ান্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সমন্বয় সভায় এই নির্দেশনা দেয়া হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

সভায় পিতা-মাতার ভরণপোষণ বিধিমালা প্রণয়নের আলোচনার সময় জানানো হয়, এ বিষয়ে একটি খসড়া বিধিমালা করা হয়েছে। খসড়া বিধিমালা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত হয় আন্তঃমন্ত্রণালয় সভায় অক্টোবর মাসের মধ্যে বিধিমালা চূড়ান্ত করতে হবে। অতিরিক্ত সচিব (পরিকল্পনা, উন্নয়ন ও আইন), সংস্থা প্রধানরা ও উপসচিব (আইন ও সংস্থা) এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ অধীনে ২০১৭ সালে পিতা-মাতার ভরণপোষণ বিধিমালা করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। পরে ওই খসড়াটিতে সংশোধন আনা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়