ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৯, ৬ অক্টোবর ২০২০

পেঁয়াজের আমদানি ও সরবরাহ বেড়েছে

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে পৌঁছাতে শুরু করেছে সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানি করা পেঁয়াজ। এতে এর আমদানি ও সরবরাহ বেড়েছে। এগুলো পুরোপুরি বাজারে এলে দাম আরো কমে আসবে।

আজ (মঙ্গলবার) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকশীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাশ্রয়ী দামে পেঁয়াজ সরবরাহের উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশব্যাপী ট্রাক সেলের পাশাপাশি ই-কমার্সের মাধ্যমেও পেঁয়াজ বিক্রি করছে। এতে ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ক্রেতাদের চাহিদা পূরণে প্রতি কেজি ৩০ টাকা দামে পেঁয়াজ বিক্রির পরিধি আরো বাড়ানো হচ্ছে।

চাহিদা অনুযায়ী বাজারে পেঁয়াজের মজুত, সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ দেশব্যাপী স্থানীয় প্রশাসনের নেতৃত্বে বাজার অভিযান জোরদার করা হয়েছে। সরকার পেঁয়াজ আমদানির ওপর শুল্ক প্রত্যাহার করেছে। আমদানিকারকদের চাহিদা অনুযায়ী সবধরনের সহযোগিতা করা হচ্ছে। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ, পরিবহনসহ সবক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ পেঁয়াজ দেশে পৌঁছাবে।

পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের অবৈধ মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হলে, সরকার প্রচলিত আইনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়