নিজস্ব প্রতিবেদক
দলীয় তিন নেতাকে ড. কামালের শোকজ
ফাইল ছবি
দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী কর্মকাণ্ড করায় তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শোকজ পাওয়া নেতারা হলেন- সাবেক নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও সাবেক প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক।
জানা গেছে, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া গত ২৮ সেপ্টেম্বর এই চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেন।
দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড কেন পরিচালনা করছেন এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাদের চারজনকে সাত দিন সময় দেওয়া হয়েছে।
সূত্র জানায়, সাতদিন সময় অতিবাহিত হলেও আরো ২/১ দিন সময় দেওয়া হবে। এরপরও সন্তোষজনক জবাব না দিলে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, সুব্রত, মন্টু, আবু সাইয়িদ ও আফ্রিক দলে বিতর্কের মধ্যে আছেন। তাদেরকে লিখিতভাবে নোটিশ দেওয়া হয়েছে। দেখা যাক তারা কী করেন। তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। তারপর আমাদের সিদ্ধান্ত দেব। তবে কী করবো সেটা এখন বলবো না। সন্তোষজনক উত্তর না পেলে নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























