নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সমস্যায় আঞ্চলিক অনিশ্চয়তা তৈরির শঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর
ফাইল ছবি
কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা ঘনীভূত হচ্ছে এবং এর ফলে আঞ্চলিক অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
আজ (বুধবার) নিজের দফতরে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে অনিশ্চয়তা তৈরি হতে পারে এ বিষয়টি আমরা অনেকদিন ধরে বলে আসছি। এটি বাংলাদেশ, মিয়ানমার এবং পুরো অঞ্চলের জন্য খারাপ হবে। যারা সন্ত্রাস করে তাদের কোনো সীমান্ত নেই, তাদের কোনো ধর্ম নেই।
চীন, দক্ষিণ কোরিয়া, ভারতসহ অনেকে মিয়ানমারে বিনিয়োগ করছে জানিয়ে তিনি বলেন, তাদের সবাইকে বলি, আপনারা বিনিয়োগ করছেন এটি ভালো। কিন্তু ওখানে যদি অনিশ্চয়তা দেখা দেয় তবে আশাপ্রদ লাভ পাবেন না। আমাদের সাহায্য করেন শান্তিপূর্ণ প্রত্যাবাসনের জন্য।
সাত জন রোহিঙ্গা সম্প্রতি নিহত হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি দুঃখজনক। আমরা দুটি প্রস্তাব করেছিলাম। কিন্তু এনজিও ও সাহায্যকারী সংস্থাগুলো তা পছন্দ করেনি।
কাটাঁতারের বেড়া এবং ৪জি নেটওয়ার্ক কমানো সংক্রান্ত দুটি প্রস্তাবের বিষয়ে মন্ত্রী বলেন, আমরা ৪জি বিষয়ে আপত্তি করেছিলাম। কারণ আমাদের কাছে তথ্য ছিল যে এই ৪জি নেটওয়ার্ক ব্যবহার করে এখানে মেয়েদের বিক্রি করা হয় এবং মানবপাচার হয়। মাদক চোরাচালান বাড়ে। কিন্তু আন্তর্জাতিক সংস্থার কাছে এটি নম্বর ওয়ান ইস্যু হয়ে গেল কেন ৪জি হচ্ছে না।
কাঁটাতারের বেড়ার বিরোধিতার বিষয়ে মন্ত্রী বলেন, তারা বিরোধিতা করেছিলো কারণ এর ফলে ক্যাম্পগুলো জেলের মতো হয়ে যাবে। যদিও অন্যান্য দেশে এটি আছে।
তিনি বলেন, আমরা কিছু কিছু পিলার স্থাপন করেছি, পুরোপুরি হয়নি। তবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংকট সমাধানে দ্রুততার সঙ্গে রোহিঙ্গোদের নিজ মাতৃভূমিতে ফেরত নেয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি কুয়েত সফর প্রসঙ্গে বলেন, আজ বুধবার বিকেলে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় বৈঠকে বসবে কবে থেকে তাদের সঙ্গে ফ্লাইট চালু হবে এই ইস্যুতে। করোনার আগে আসা শ্রমিকদের কাজে ফেরত নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























