নিজস্ব প্রতিবেদক
‘ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান দরকার’
ফাইল ছবি
ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান দরকার বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি।
তিনি বলেন, দেশজুড়ে একের পর এক বীভৎস ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে। সেই সঙ্গে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে ভাবিয়ে তুলছে। তিনি বলেন, সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে আইন ও বিচার ব্যবস্থার প্রতিটি স্তরে, ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান— এই বার্তা পৌঁছে দিতে হবে।
আজ (বুধবার) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন রওশন এরশাদ।
বিবৃতিতে বিরোধী দলীয় নেতা বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য দেশে একাধিক আইন আছে। আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। আলাদা বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে। তারপরও স্পষ্ট যে, বর্তমান আইনি কাঠামো এসব অপরাধ দমনে কার্যকর হচ্ছে না।
‘আইনি কাঠামো কার্যকর করতে হলে ধর্ষণের ক্ষেত্রে আইন ও বিচার ব্যবস্থায় যদি কোনো দুর্বলতা থেকে থাকে, তা শোধরাতে হবে।’
বিরোধী দলীয় নেতা বলেন, কোনো নারী ও শিশু নির্যাতনের শিকার হলে, অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারের কারণে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি উন্নত মূল্যবোধের চর্চায় গুরুত্ব বাড়াতে হবে।
রওশন এরশাদ বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি নৈতিকতার চর্চা ও সামাজিক আন্দোলন নারী ও শিশু নির্যাতন রোধে সহায়ক হবে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























